মেহেরপুরের গাংনী সীমান্তে নারী শিশু সহ ৬ জনকে ফেরত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি ও গ্রামবাসির প্রতিরোধের মুখে রবিবার ভোরে সীমান্তের ১৪০/৫ এস আন্তজার্তিক পিলারের কাছ থেকে তাদের ফেরত নিয়ে যায় বিএসএফ।
তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার হাবিবুর রহমান বলেন, ১৪০/৫ এস আন্তজর্তিক পিলারের কাছে ভারতের নদীয়া জেলার করিমপুর থানার বেড় রামচন্দ্রপুর এলাকা দিয়ে গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামের হাটপাড়ায় শিশু সহ ৪ জন পুরুষ, ২ জন নারীকে পুশ ইন করার চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে রবিবার ভোরে বিএসএফ তাদের ফেরত নিয়েছে। এরআগে শনিবার ভোর রাতে ১৪০/৫ এস আন্তজর্তিক পিলারের কাছে ভারতের নদীয়া জেলার করিমপুর থানার বেড় রামচন্দ্রপুর এলাকা দিয়ে গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামের হাটপাড়ায় শিশু সহ ৪ জন পুরুষ, ২ জন নারীকে কাঁটা তারের বাইরে ঠেলে দিয়ে গেট বন্ধ করে দেয় বিএসএফ। বিষয়টি জানতে পেরে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে পুশইন হওয়া নারী পুরষ ভারতের সীমান্তের শুন্যে রেখায় দিনভর অবস্থান নেয়। পরে তাদের ফেরত নেয় বিএসএফ।