ঝিনাইদহের কালীগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে আত্তাব হোসেন (৬০) নামে এক গ্রাম্য ডাক্তার আটক হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ তাকে বিক্ষুদ্ধ জনতার হাত থেকে উদ্ধার করে আটক করে। অভিযুক্ত আত্তাব হোসেন উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা বলছেন, শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে তৃতীয় শ্রেণির ওই শিক্ষার্থী তার দাদির জন্য ওষুধ আনতে ডাক্তার আত্তাবের দোকানে যায়। এসময় কেউ না থাকার সুযোগে ডাক্তার মেয়েটি ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনা জানাজানির পর স্থানীয় বিক্ষুদ্ধ জনতা তাকে আটকে রাখে। এসময় এলাকাজুড়ে চরম উত্তেজনা দেখা দেয়। সংবাদ পেয়ে রাত সাড়ে ৮টার সময় কালীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে আটক করে থানায় নিয়ে আসে। একই সাথে ভিকটিমকে পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর ভিকটিম ও তার পরিবার বলছে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। মেয়েটি বাড়ি ফেরার পর তার আচরণ দেখে সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে স্বীকার করে। এছাড়া তার মা যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ দেখতে পান বলেও জানিয়েছেন। কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, সংবাদ পেয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষা শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বায়িত্বরত চিকিৎসক আরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে শিশুটিকেক ধর্ষণ করা হয়েছে। আরো নিশ্চিত হওয়ার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করা হয়েছে বলে যোগ করেন।