কালীগঞ্জে ইয়াবা ও কোরেক্স সিরাপসহ আটক ২

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ৭ জুন, ২০২৬, ১২:২৫ পিএম
কালীগঞ্জে ইয়াবা ও কোরেক্স সিরাপসহ আটক ২

ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী জীবন মন্ডল (৩২) ও তার সহযোগী সুজন আহমেদ (২৫) আটক করেছে পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে ৩২২ পিচ ইয়াবা ও ১৯ বোতল কোরেক্স (ফেন্সিডিলের বিকল্প) উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুর ১ টার দিকে উপজেলার বালিয়াডাঙ্গা (বলিদাপাড়া) গ্রামে এই অভিযান চালায় পুলিশ। জীবন মন্ডল উপজেলার বানুড়িয়া গ্রামের মৃত এলাহী মন্ডলের ছেলে এবং সুজন আহমেদ বালিয়াডাঙ্গা বলিদাপাড়ার মো: আলতাফ মন্ডলের ছেলে। জীবন মন্ডলের নামে বিভিন্ন থানায় কয়েকটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, জীবন মন্ডল একজন প্রফেশনাল মাদক ব্যবসায়ী। অতীতেও তাকে কয়েকবার মাদক সংশ্লিষ্টতায় গ্রেপ্তার করে পুলিশ। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলাও রয়েছে। সম্প্রতি সে আবারও মাদক ব্যবসায় সক্রিয় হয়ে ওঠে। আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে এক সহযোগীসহ আটক করা হয়েছে।  মাদক আইনের মামলায় অভিযানে উদ্ধার আলামতসহ গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হবে।

আপনার জেলার সংবাদ পড়তে