কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের রিফায়াতপুর জমিদার বাড়ি আঙ্গিনায় চলছে ”ঈদ আনন্দ মেলা ২০২৬”নামে দৈনিক আনারুল র্যফেল ড্র।
সপ্তাহব্যাপী এই ড্র’য়ে প্রতিদিন কোটি কোটি টাকা মানুষের পকেট থেকে কৌশলে বের করে নেয়া হচ্ছে। জানা গেছে র্যাফেল ড্র’য়ে রয়েছে কারগাড়ি, মোটরসাইকেল, টিভি, ফ্রিজ, গরু, সোনার অলংকার সহ নানা রকম আকর্ষণীয় উপকরণ।
২০টাকার টিকিটে এইসব উপহার সামগ্রী পাওয়ার আশায় মানুষ হুমরি খেয়ে পড়ছে র্যফেল ড্রয়ের নামে জুয়া খেলায়। প্রতিদিন ৫০ টা অটো গাড়ীর সাথে মাইক বেঁধে দৌলতপুরের বিভিন্ন এলাকায় ২০ টাকা মূল্যের টিকিট বিক্রয় করা হয়।
উঠতি বয়সের ছাত্র-ছাত্রী,গরিব মানুষ সারাদিন খেটে তাদের উপার্জিত টাকা টিকিট কিনেই সর্বশ্রান্ত হচ্ছে। এলাকার সুধিমন্ডলের দাবি এরকম র্যাফেল ড্রয়ের নামে জুয়া খেলা চললে এলাকা চরম ক্ষতিগ্রস্ত হবে, গরিব মানুষের চলাচল কঠিন হয়ে পড়বে।
বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এলাকাবাসী জানাই কিছু উচ্ছশৃংখল যুবক ঈদ-উল-আযহার দিন থেকে এই র্যফেল ড্রয়ের নামে জুয়া খেলার আয়োজন করেছে, যা স্থানীয় প্রশাসন দেখেও অদৃশ্য কারণে না দেখার ভান করে এই অপকর্ম কে সহযোগিতা করে যাচ্ছে। বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী।