কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভায় ফুলবাড়ীতে মাত্রারিক্তভাবে বেড়ে যাওয়া মাদক নিয়ে উদ্বিগ্ন সৃষ্টি হয়। বক্তারা চোরাচালনের মধ্যে মাদককেই প্রধান্য দিয়ে মুল্যবান বক্তব্য রাখেন।
ফুলবাড়ী ইউএনও দিলারা আকতারের সভাতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাঈম, উপজেলার বিএনপি নেতা লোকমান হোসেন, বিএনপিতো সামসুজ্জান হাসু, জামায়াতনেতা মাওলানা আব্দুল মালেক, এনসিপিনেতা নাজমুল ফেরদৌস লাভলু, চেয়ারম্যান শরীফুল ইসলাম সোহেল, চেয়ারম্যান হাছেন আলী, সাংবাদিক ইউনুছ আলী আনন্দ, সাংবাদিক জাকারিয়া মিঞা, সাংবাদিক মোস্তাফিজার রহামান জাহাঙ্গীর, কাশিপুর বিওপির ভারপ্রাপ্ত কমান্ডার ইব্রাহীম প্রমূখ। বক্তারা ফুলবাড়ীতে মাত্রারিক্তভাবে বেড়ে মাদক নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তোলা ও সরকারিভাবে মাদকের বিরুদ্ধে মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ী আসামীর জন্য কমপক্ষে দুই থেকে পাঁচ বছর জামিন অযোগ্য নতুন আইন প্রণোয়নের জোড় দাবি করেন।