দিনাজপুরের চিরিরবন্দরে ১ জন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড ও জরিমানা করা হয়েছে। গতকাল ১৮ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে সময় মাদকসেবন অবস্থায় একজনকে আটক করা হলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতেহা তুজ জোহরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন।
থানা সূত্রে জানা যায়, থানার এস আই আসাদুজ্জামানের নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযানের সময় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের উপজেলা চত্বর এলাকায় মাদকদ্রব্য গাঁজাসেবনরত থাকা অবস্থায় মোরছালিন (২০) নামে ১ জনকে আটক করলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতেহা তুজ জোহরা ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং ২০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুন-নবী বলেন, আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।