ভালুকায় টিনের চাল থেকে পড়ে ছাত্রলীগ সভাপতির মৃত্যু

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৫ জুন, ২০২৬, ০১:২৫ পিএম
ভালুকায় টিনের চাল থেকে পড়ে ছাত্রলীগ সভাপতির মৃত্যু

ভালুকায় পোল্ট্রি খামারের টিনের চাল থেকে পড়ে জাকির হোসেন নামে উপজেলার ৩ নং ভরাডোবা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতির মৃত্যু হয়েছে। ২৪ জুন বুধবার বিকাল সাড়ে ৫টায়  এ দুর্ঘটনা ঘটে।

পরিবার সুত্রে জানাযায়, জাকির হোসেন তার নিজের পাল্ট্রি খামারের টিনের চালে উঠে ফ্যান মেরামতের কাজ করছিলেন। এ সময় অসাবধানতা বশত চালা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। আহতকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি ঘটলে  ঢাকার পিজি হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। জাকির হোসেন উপজেলার পুরুড়া গ্রামের আবু সাইদের ছেলে।

আপনার জেলার সংবাদ পড়তে