মেলান্দহে কৃষি পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

এফএনএস (এস এম এ হালিম দুলাল; জামালপুর) :
| আপডেট: ২৫ জুন, ২০২৬, ০২:২১ পিএম | প্রকাশ: ২৫ জুন, ২০২৬, ০২:২১ পিএম
মেলান্দহে কৃষি পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

জামালপুরের মেলান্দহে কৃষি পার্টনার কংগ্রেস ২৫ জুন দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কংগ্রেসের সভাপতিত্ব করেন-ইউএনও জান্নাতুল আরা।  বক্তব্য রাখেন-কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডি মোহাম্মদ আলম শরিফ, মেলান্দহ কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান, বিএডিসি সার ডিলার সমিতির সভাপতি আলহাজ রফিকুল ইসলাম রহিম, মেলান্দহ  বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির প্রমুখ। সভায় বাংলাদেশের কৃষিখাতকে পুষ্টিসমৃদ্ধ অর্জনের মধ্য দিয়ে স্বনির্ভরতা অর্জনের পাশাপাশি বিশ্ববাজারে টিকে থাকার উপর গুরুত্বারোপ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে