মেলান্দহে দুর্যোগ বিষয়ক কর্মশালা

এফএনএস (এস এম এ হালিম দুলাল; জামালপুর) : | প্রকাশ: ২৫ জুন, ২০২৬, ০২:২০ পিএম
মেলান্দহে দুর্যোগ বিষয়ক কর্মশালা

জামালপুরের মেলান্দহে বন্যার আগাম সতর্কবার্তা ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক রিফেশার প্রশিক্ষণ কর্মশালা ২৫ জুন বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। ইউএনও জান্নাতুল আরা এতে সভাপতিত্ব করেন। প্রভাতী প্রকল্প ডিডিএম কম্পোনেন্ট’র আওতায় দুর্যোগ ব্যবস্থানা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এর আয়োজন করেছে। কর্মশালায় অন্যান্যদের মধ্যে অনলাইন উপস্থাপনা করেন-পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি ড. হাফিজুর রহমান, প্রভাতী প্রকল্পের সমন্বয়ক নিতাই দে সরকার, পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী প্রিতম কুমার সরকার, জিআইএস’র স্পেশালিস্ট আরিফ মাহমুদ অনিক প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে