ময়মনসিংহে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ

এফএনএস (রকিবুল হাসান চৌধুরী রুবেল, ময়মনসিংহ) :
| আপডেট: ২৫ জুন, ২০২৬, ০৪:০৫ পিএম | প্রকাশ: ২৫ জুন, ২০২৬, ০৪:০৫ পিএম
ময়মনসিংহে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ

ময়মনসিংহ জেলার  সদর উপজেলায় সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৩ শে জুন  মঙ্গলবার থেকে ২৫ জুন বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বাউএক চাষী ভবন এ দুই ব্যাচে মোট ৬০ জন প্রশিক্ষণার্থী এই  প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) নেত্রকোনা আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বারটানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও অঞ্চল প্রধান ড. মোসা. আলতাফ-উন-নাহারের তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়েছে। এছাড়াও এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর শিক্ষকগণ, উপপরিচালক ও জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এর প্রশিক্ষণ কর্মকর্তা, বারটান এর সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাগন ।

প্রশিক্ষণে খাদ্য, পুষ্টি, ফলিত পুষ্টি, সুষম খাবার, খাদ্যের উপাদান, শর্করা, আমিষ, ভিটামিন, আঁশ জাতীয় খাদ্য, রোগ প্রতিরোধকারী খাদ্য, স্নেহ জাতীয় খাদ্য , খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ , নিরাপদ খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা, প্রানিজ পুষ্টির উৎস ও প্রয়োজনীয়তা, নিরাপদ মৎস্য চাষ ও পুষ্টি নিরাপত্তা ও সুস্বাস্থ্য নিশ্চিতকরণে ফলিত পুষ্টির গুরুত্ব বিষয়ে আলোচনা করা হয়। তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে উপজেলা  প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধি , মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি উপসহকারী কৃষি কর্মকর্তা, শিক্ষক, বাউএক এর কর্মকর্তাগন, সাংবাদিক, ইমাম, এনজিওকর্মী ও কৃষক-কৃষাণীসহ ৬০ জন অংশগ্রহণ করেন ।

আপনার জেলার সংবাদ পড়তে