চিরিরবন্দরে ২ মোটর সাইকেল চোর আটক

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ২৫ জুন, ২০২৬, ০৬:৩৭ পিএম
চিরিরবন্দরে ২ মোটর সাইকেল চোর আটক

চিরিরবন্দরে ২ মোটর সাইকেল চোর আটকের পর থানায় মামলা দায়ের করা হলে আটককৃত চোরকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

থানা সুত্রে জানা গেছে, গত ২৪ জুন বুধবার বিকেলে দিনাজপুর- গোবিন্দগঞ্জ মহাসড়কের উচিতপুর বাজারের পুর্বে ২ টি মোটর সাইকেল চুরি করার সময় মোটর সাইকেল মালিক ও স্থানীয় পথচারীরা ধাওয়া করে গাইবান্ধা জেলার সাহাপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে লাবিব সরদার (২৯) জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার শ্রীমন্তপুর এলাকার মোন্তাজ এর ছেলে মনজুরুল ইসলামকে আটক করে থানায় জানালে পুলিশ দ্রুত আটককৃত স্থানে পৌঁছে তাদের হেফাজতে নেয়। এ ঘটনায় একজন মোটর সাইকেল চালক খোরশেদুল ইসলাম বাদি হয়ে চিরিরবন্দর থানায় মামলা দায়ের করলে, মামলা রুজু করত: তাদের আদালতে সোপর্দ করা হয়। 

থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, গতকাল ২৫ জুন বৃহস্পতিবার মামলা রুজু করার পর ধৃত মোটর সাইকেল চোরদ্বয়কে আদালতে সোপর্দ করা হয়েছে। তারা আন্ত: জেলা চোর চক্রের সদস্য।

আপনার জেলার সংবাদ পড়তে