জামালপুরের মেলান্দহের মুক্তিসংগ্রাম যাদুঘর গান্ধী আশ্রমে শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে চারা গাছ বিতরণ করা হয়েছে। ২৫ জুন বিকেল ৪টায় বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচি উপলক্ষে আলোচনা সভা, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ জনউদ্যোগ নামে একটি সামাজিক সংগঠন। সংগঠনের আহবায়ক রাজিয়া সামাদ ডালিয়া এতে সভাপতিত্ব করেন। উদ্ধোধনী বক্তব্য রাখেন-মুক্তি সংগ্রাম যাদুঘরের ট্রাস্টি ও পরিচালক প্রবিণ সাংবাদিক উৎপল কান্তি ধর।
দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন-পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক, এভারেস্ট বিজয়ী নূরুন্নাহার নিম্মি, পর্বতারোহী ড. শাহনাজ আক্তার, লেখক ফারুক মঈনুদ্দিন, প্রজাপতি বিশেষজ্ঞ মনোয়ার হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. আশরাফুজ্জামান, ব্রিগেডিয়ার জেনারেল অব. নূরুল হুদা এবং জনউদ্যোগের সমন্বয়ক হিল্লোল সরকার প্রমুখ।