কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এলাকাবাসীর হাতে দুই বস্তা ভারতীয় কিটকাট চকলেট আটকের পর তাদের হাত থেকে জোড় করে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৪ জুন)রাত ৮ টার দিকে ভূরুঙ্গামারী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পাশের গলিতে অটোরিকশা সহ দুই ব্যক্তিকে আটক করে এলাকাবাসী ।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানায়, এসময় অটোরিককশায় থাকা কাজী মারুফ তাদেরকে জানিয়েছে এগুলো ভরতীয় চকলেট যুবদল নেতা আরিফের। স্হানীরা ভূরুঙ্গামারী থানায় ফোন করলে কোন সাড়া পাওয়া যায়নি। পরে উপজেলার বিএনপির স্থানীয় নেতা আরিফ জোর করে অটোরিকশা সহ তাদেরকে ছাড়িয়ে নেয়।
পরে বিষয়টি ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনকে অবগত করলে তিনি রাতেই এক বস্তা চকলেট উদ্ধার করে।
শুক্রবার সকালে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এক বস্তা চকলেট ও আরিফ হোসেন নামের এক যুবককে আমার অফিসে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদের পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম শান্তকে ফোন করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
উপজেলা বিএনপির আহবায়ক বলেন,আরিফ আমাদের দলের লোক।কালকের ঘটনা আমার জানা নাই।