মুক্তাগাছায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

এফএনএস (মোঃ ফেরদৌস; মুক্তাগাছা, ময়মনসিংহ) : | প্রকাশ: ৬ জুলাই, ২০২৬, ০৫:৫৪ পিএম
মুক্তাগাছায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের মুক্তাগাছায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মুক্তাগাছা-এর উদ্যোগে দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, চেক বিতরণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃষ্ণ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠান স্ঞ্চালনা ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা তানবীর আহমেদ, কৃষি কর্মকর্তা সিনমিন জাহান ইলমা, প্রাণী সম্পদ কর্মকর্তা রাহেলা পারভীন রুমা প্রমূখ। পরে উপজেলা ্িবআারডিবি কার্যালয় চত্বরে বৃক্ষরোপন, বৃক্ষের চারা ও ঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা দিবসটির তাৎপর্য ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা ও গ্রামীণ অর্থনীতির ভিত্তি তৈরী, সদস্যদের ঋনের হার কমানো নিয়ে আলোচনা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে