কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ঝুলন্ত অবস্থায় শওকত ওসমান মিছবাহ (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১২ জুলাই (রবিবার) রাত আনুমানিক ১০ টার দিকে ঈদগাঁও থানা পুলিশের একটি দল উপজেলার পোকখালী ইউনিয়নের পুর্ব গোমাতলী থেকে তার লাশ উদ্ধার করে। নিহত শওকত ওসমান মিছবাহ পোকখালী ইউনিয়নের পুর্ব গোমাতলী গ্রামের আবদুল হাকিমের পুত্র। স্থানীয় ইউপির সাবেক মেম্বার কলিম উল্রাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মিছবাহ মুলত কক্সবাজারে থাকেন। এদিন সন্ধ্যায় সে বাড়িতে আসছে। রাত ৮ টার দিকে তার ছোট ভাই বাড়িতে গেলে ঝুলন্ত অবস্থায় ভাইয়ের লাশ দেখতে পায়। তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেয়া হয়। মিছবাহ ইতিমধ্যে প্রবাসে যেতে পাসপোর্ট -ভিসা এমনকি মেডিকেলও সম্পন্ন করেছে বলে শুনেছি। ঈদগাঁও থানার উপ-পরিদর্শক (এস,আই) আজিমুল হক জানান, বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।