চাঁদপুরে জেলা প্রশাসনের মোবাইলকোটে জরিমানা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৩ জুলাই, ২০২৬, ০৪:২৯ পিএম
চাঁদপুরে জেলা প্রশাসনের মোবাইলকোটে জরিমানা

নতুন পদ্ধতিতে বেকারি দিয়েছেন মাসখানেক হয়নি। এরমধ্যে জেলা প্রশাসনের মোবাইলকোটের অভিযানে ৩৫ হাজার টাকা জরিমানা দিয়েছেন তাজু নামে একজন ব্যবসায়ী। সোমবার (১৩ জুলাই) চাঁদপুর শহরের পুরান বাজার ব্রিজের গোড়ায় অবস্থিত ‘আল মদিনা লাইভ বেকারী’-তে এই অভিযান পরিচালনা করা হয়। 

জেলা প্রশাসন, চাঁদপুর এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনার সময় ট্রেড লাইসেন্স এবং বিএসটিআই  সনদ ব্যতীত বেকারী ও মিষ্টান্নজাতীয় খাবার উৎপাদন করা হয়। এছাড়াও, পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করা এবং ফুড গ্রেড ফ্লেভার ব্যবহারে অনাস্থা থাকার কারণে প্রথমবারের জন্য সতর্কতার উদ্দেশ্যে ৩৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় ও তাৎক্ষণিক আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার  নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হুদা। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে