কেন্দ্রীয় আজিমুশ্বান ইজতেমা-২০২৬ সফল করার লক্ষ্যে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাসিরনগর উপজেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকালে উপজেলা সদরের ধনকুড়া জামিয়া মাদানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সংগঠনের দায়িত্বশীল, কর্মী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাসিরনগর উপজেলা শাখার সভাপতি হাফেজ হুসাইন আহমদ খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা আবদুস সাত্তারের সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাফেজ মাওলানা শেখ সাদ আহমদ আমীন বরুন বরুণা। তিনি বক্তব্যে দ্বীনি কাজের প্রসার, সাংগঠনিক ঐক্য এবং কেন্দ্রীয় আজিমুশ্বান ইজতেমা সফল করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি ছিলেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক মাওলানা শাব্বীর আহমেদ, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার নায়েবে আমীর মুফতি বুরহান উদ্দিন কাসেমী, মাওলানা এহসান উল্লাহ, মাওলানা মঈনুল ইসলাম খন্দকার, নাজিম সম্পাদক মাওলানা শায়েখ জহিরুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন মাওলানা শামসুদ্দিন, এস এম শহীদউল্লাহ,হাফেজ ইকবাল হোসাইন, বিএম গিয়াস উদ্দিন, মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা আবদুল কাদির,মাওলানা মাহবুবুর রহমান,মাওলানা রায়হান আহমদ শরীফী, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা ইসমাইল হুসাইন, মাওলানা আবুল খায়ের, মাওলানা আবুল কালাম, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা কামরুল ইসলাম প্রমূখ।
সভায় ইজতেমাকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি, কর্মীদের দায়িত্ব বণ্টন, তৃণমূল পর্যায়ে সমন্বয় বৃদ্ধি,বাস্তবায়ন কমিটি গঠন এবং কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
বক্তারা বলেন, কেন্দ্রীয় আজিমুশ্বান ইজতেমা শুধু একটি ধর্মীয় সমাবেশ নয়, বরং এটি ইসলামি শিক্ষা, আদর্শ ও উম্মাহর ঐক্যের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রতিনিধিরা নিজেদের মতামত তুলে ধরেন এবং ইজতেমা সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।