চাঁদপুরে পুলিশের ট্রাফিক অভিযান, ৩০৭টি অবৈধ যানবাহন আটক

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৫ জুলাই, ২০২৬, ১২:০৬ পিএম
চাঁদপুরে পুলিশের ট্রাফিক অভিযান, ৩০৭টি অবৈধ যানবাহন আটক

চাঁদপুরে অবৈধ যানবাহনের বিরুদ্ধে জেলা পুলিশের ট্রাফিক অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩০৭টি অবৈধ যানবাহন আটক করা হয়েছে।  বুধবার (১৫ জুলাই)  চাঁদপুর পুলিশ মিডিয়া সেল থেকে তথ্য জানানো হয়।  জেলা পুলিশ সুপার  মো. মিজানুর রহমানের নেতৃত্বে শহরে সড়ক শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিরসন এবং অবৈধ যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে এই বিশেষ ট্রাফিক অভিযান পরিচালিত হয়েছে। অভিযানকালে পুলিশ সুপার  মো. মিজানুর রহমান চাঁদপুরের বাবুরহাট বাজার মোড়ে সরাসরি উপস্থিত থেকে ট্রাফিক কার্যক্রম তদারকি ও অভিযান পরিচালনা করেন। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর।

অপরদিকে, পালের বাজার ব্রিজ চত্বরে অভিযান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমান। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর। পেুলিশ সুপারের সরাসরি তদারকিতে জেলার বিভিন্ন স্থানে পরিচালিত ট্রাফিক অভিযানে গত ২৪ ঘণ্টায় সর্বমোট ৩০৭টি অবৈধ যানবাহন আটক করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে চালকদের ট্রাফিক আইন মেনে চলা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়। এসময় টিআই (এডমিন), শহর ও যানবাহন শাখা, অফিসার ইনচার্জ, সদর মডেল থানা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁদপুরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। চাঁদপুর জেলা পুলিশ সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, নিরাপদ যান চলাচল নিশ্চিতকরণ এবং জনস্বার্থে এ ধরনের ট্রাফিক অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করবে।

আপনার জেলার সংবাদ পড়তে