কুড়িগ্রামে বিপিএইচসিডিএ’র মতবিনিময় সভা

এফএনএস (মাহফুজ খন্দকার; কুড়িগ্রাম) : | প্রকাশ: ১৮ জুলাই, ২০২৬, ০৭:০৮ পিএম
কুড়িগ্রামে বিপিএইচসিডিএ’র মতবিনিময় সভা

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যদের কুড়িগ্রাম সফর উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকাল ৪টায় বিপিএইচসিডিএ কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে শহরের দি গ্রান্ড এসেম্বলি হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিএইচসিডিএ’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস (ড্যাম্বেল)। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রফেসর ডা. সৈয়দ মামুনুর রহমান, সাংগঠনিক সম্পাদক সামসুর রহমান কোয়েল এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আওয়াল রাজা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিএইচসিডিএ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মো. সাইদুল হাসান দুলাল ও সঞ্চালনায় করেন সাধারণ সম্পাদক ডা. জি. এম. আরিফুর রহমান। সভায় জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, চিকিৎসক এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন। 

এ সময় বেসরকারি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রোগীদের আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, প্রতিষ্ঠান পরিচালনায় বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা, সরকারি নীতিমালার যথাযথ বাস্তবায়ন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং বেসরকারি স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে