রংপুরে সাংবাদিক তৌহিদুল ইসলাম বাবলার স্মরণসভা ও দোয়া

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ১৮ জুলাই, ২০২৬, ০৮:১১ পিএম
রংপুরে সাংবাদিক তৌহিদুল ইসলাম বাবলার স্মরণসভা ও দোয়া

বর্ষীয়ান সাংবাদিক, দৈনিক প্রথম খবর-এর নির্বাহী সম্পাদক মরহুম তৌহিদুল ইসলাম বাবলার স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে নগরীর সুমি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রংপুরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজালের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন রংপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক আলহাজ সালেকুজ্জামান সালেক। এ সময় বক্তব্য দেন মায়াবাজার পত্রিকার সম্পাদক সুশান্ত ভৌমিক, রংপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান হাবু, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, আইন বার্তার বিভাগীয় প্রতিনিধি সিতুজ্জামান সিতু, দৈনিক প্রথম খবর-এর স্টাফ রিপোর্টার নূর হোসেন চান, বাংলার চোখ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ তানভীর হোসেন আশরাফি এবং দৈনিক সকালের বাণী-এর পরিকল্পনা সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রংপুরের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইমরোজ ইমু, কোষাধ্যক্ষ মেজবাহুল হিমেলসহ সংগঠনের অন্যান্য সদস্য, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা মরহুম তৌহিদুল ইসলাম বাবলার সাংবাদিকতা, পেশাগত নিষ্ঠা, সততা এবং সহকর্মীদের প্রতি আন্তরিকতার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তাঁর কর্মময় জীবন ও আদর্শ নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। স্মরণসভা শেষে মরহুম তৌহিদুল ইসলাম বাবলার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন রথবাড়ি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আহমেদ উল্লাহ মুন্না।

আপনার জেলার সংবাদ পড়তে