আশাশুনিতে ২৫ বস্তা সার জব্দ নিলামে বিক্রয়ের সিদ্ধান্ত

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) :
| আপডেট: ১৯ জুলাই, ২০২৬, ০৮:৩৬ পিএম | প্রকাশ: ১৯ জুলাই, ২০২৬, ০৮:৩৬ পিএম
আশাশুনিতে ২৫ বস্তা সার জব্দ নিলামে বিক্রয়ের সিদ্ধান্ত

আশাশুনি উপজেলায় জব্দকৃত মালিকানা বিহীন ২৫ বস্তা সার সরকার নির্দ্ধারিত মূল্যে প্রকাশ্য নিলামে বিক্রয় করার সিদ্ধান্ত হয়েছে। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক সরকার নির্দ্ধারিত মূল্যে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে যে কোন কৃষক এক বস্তা করে সার ক্রয় করতে পারবেন।

সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর বাজার ও আশাশুনি উপজেলা সীমান্তবর্তী (আশাশুনি-সাতক্ষীরা মেইন) সড়ক থেকে মালিকানা বিহীন ২৫ বস্তা সার জব্দ করা হয়। জব্দকৃত ১০ বস্তা ইউরিয়া (প্রতি বস্তা ১৩৫০ টাকা), ২ বস্তা টিএসপি (১৩৫০ টাকা বস্তা), ১০ বস্তা ডিএপি (১০৫০ টাকা বস্তা) ও ৩ বস্তা এমওপি (১০০০ টাকা বস্তা) মূল্যে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, আশাশুনি হতে বিক্রয় করা হবে। আগামী ২১ জুলাই হতে বিক্রয় কার্যক্রম শুরু হবে বলে উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন। 

আপনার জেলার সংবাদ পড়তে