আশাশুনি উপজেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতির কমিটি গঠন করা হয়েছে। শনিবার উপজেলা সদরে সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সভায় এ কমিটি গঠন করা হয়। সাতক্ষীরা জেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি আবু মোর্তজা ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদের উপস্থিতিতে সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে গঠিত কমিটিতে আলহাজ্ব ইয়াকুব আলী সানাকে সভাপতি ও মফিজুল ইসলাম লিংকনকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। কমিটির অন্যপদে রয়েছেন কোষাধ্যক্ষ শওকত হোসেন ও সদস্য মোহাম্মদ আসাফুর রহমান। কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন আলহাজ্ব মোহাম্মদ শামসুর রহমান। সভায় সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।