কক্সবাজারের টেকনাফে বিজিবি জওয়ানেরা চোলাই মদসহ ২ ব্যাক্তিকে আটক করেছেন। এসময় পাচারে ব্যবহ্নত সিএনজি গাড়ীটি জব্দ করা হয়েছে।
বিজিবি সুত্র জানায়, ২০ জুলাই বিকাল ৩টা ৫০মিনিটের দিকে বিজিবি জওয়ানেরা শিলখালী হতে টেকনাফগামী একটি সিএনজি তল্লাশি চালিয়ে ৬০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেন। এসময় পাচারে জড়িত থাকার অপরাধে টেকনাফ বাহারছড়া শীলখালী এলাকার এনায়েত আলীর পুত্র আব্দুল খালেক ও সাবরাং হাদুরছড়া গ্রামের আবুল মনসুরের পুত্র আব্দুল আমিন(২২) কে আটক করেন। অবৈধ মাদক বহনের দায়ে সিএনজি গিাড়ীটি জব্দ করেছেন বিজিবি।
২ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মো: হানিফুর রহমন ভুইয়া সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, মদসহ আটক ব্যাক্তিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।