কক্সবাজারের টেকনাফে বিজিবি জওয়ানেরা মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে ৪০হাজার পিচ ইয়াবাসহ এক ব্যাক্তিকে আটক করেছেন। এসময় পাচারে ব্যবহ্নত প্রাইভেটকার জব্দ করা হয়।
বিজিবি সুত্র জানায়, ২১ জুলাই রাত ১১দিকে মেরিন ড্রাইন ড্রাইভ সড়কের সী-বীচ বিওপি চেকপোষ্টে কর্তব্যরত জওয়ানেরা চট্টগ্রামগামী একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ৪০হাজার পিচ ইয়াবাবড়ি উদ্ধার করেন। ইয়াবা আটক ব্যাক্তি চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার ভবানীপুর গ্রামের মোস্তাক আহমদের ছেলে ওমর ফারুক রাসেল(৪১) বলে জানাগেছে। ২বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মো: হানিফুর রহমান ভুঁইয়া সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবাসহ আটক গাড়ী চালককে মাদক আইনে মামলার রুজু করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবির এই কমান্ডিং অফিসার আরো জানান, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, অবৈধ পণ্য পাচার এবং সীমান্ত এলাকায় সংঘটিত অন্যান্য অপরাধমুলক কর্মকান্ড প্রতিরোধে সর্বদা সর্তক ও তৎপর রয়েছে। মাদক ও সীমান্ত অপরাধ দমনে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, চেকপোষ্টভিত্তিক তল্লাশি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।