চাঁদপুরে পলিথিন বিরোধী অভিযানে জরিমানা, নিষিদ্ধ পলিথিন জব্দ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২২ জুলাই, ২০২৬, ০৭:০২ পিএম
চাঁদপুরে পলিথিন বিরোধী অভিযানে জরিমানা, নিষিদ্ধ পলিথিন জব্দ

পরিবেশ দূষণ রোধ ও নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে চাঁদপুর সদর উপজেলার বাবুর হাট, পুরানবাজারের  বিভিন্ন পাইকারী পলিথিন বিক্রয় প্রতিষ্ঠান এবং কারখানায়  অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা, ২৭০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। ২১.০৭.২০২৬ খ্রি. তারিখে জেলা প্রশাসন, চাঁদপুর এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর অধীন ০৫ টি মামলায় ০৫ জনকে মোট ১,৩০,০০০/- (এক লক্ষ ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়। এসময় প্রায় ২৭০ কেজি পলিথিন উদ্ধার এবং জব্দ পলিথিন  পরিদর্শক, পরিবেশ অধিদপ্তর, চাঁদপুরের জিন্মায় প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে