উপজেলাবাসীর প্রাণের দাবী নানিয়ারচরের সাথে লংগদু সংযোগ সড়কের কাজ দ্রুত সময়ে চালু করা হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি। বুধবার (২২ জুলাই) সকালে রাঙ্গামাটির লংগদু উপজেলা পরিষদের সম্মেলন কক্ষের উদ্বোধন, লংগদুর বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্থদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাঙ্গামাটি সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন, জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমাসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় তিনি আরো বলেন, এই উপজেলা বিদ্যুৎ বিহীন তিন ইউনিয়ন রয়েছে এই সব এলাকায় যাতে বিদ্যুৎ সরবরাহ করা যায় তার জন্য আমি ব্যবস্থা গ্রহন করবো। আর যেসব এলাকা এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি সেই সব এলাকার উন্নয়নে আমি দ্রুত ব্যবস্থা গ্রহন করবো।