যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) :
| আপডেট: ২৭ জুলাই, ২০২৬, ০৩:০৯ পিএম | প্রকাশ: ২৭ জুলাই, ২০২৬, ০৩:০৯ পিএম
যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

বিদ্যালয়ের  সাবেক শিক্ষার্থী হত্যা কারীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে স্কুলের সামনে সোমবার মানববন্ধন করেছে আগৈলঝাড়া ভাল্লুকসী মাধ্যমিক বিদ্যালয়ের  শিক্ষার্থীরা। বরিশালে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ভাল্লুকশী গ্রামের আলিম হাওলাদারের মেয়ে  সুমি আক্তার মীম (২২) তার সাথে পারিবারিক ভাবে বিবাহ হয় ডাসার থানার আজালিয়া গ্রামের আজিজ আকনের ছেলে ফরহাদ আকনের (৩৮)এর সাথে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে বিভিন্ন সনয় সুমি আক্তার মীমকে মারধর করো তার  শশুর, শাশুড়ি, দেবর মিলে। তাদের বিরুদ্ধে মোকাম বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্টেট আমলী আদালতে সি.আর মামলা নং১৩০/২০২৪  রয়েছে।

মামলার পরথেকে সুমি পিতার বাড়ি থাকতো। গত ১৭ জুলাই  স্থানীয়দের সহযোগিতায় সুমি আক্তার মীমকে শশুর বাড়ি নিয়ে যায়।  এরপর গত ২১ জুলাই (মঙ্গলবার) বিকেলে সুমির বাবার বাড়ি খবর আসে সুমি অসুস্থ মাদারীপুর সদর  হাসপাতালে  ভর্তি। সুমির পিতার পিবারের লোকজন হাসপাতালে গিয়ে সুমির লাশ দেখতে পায়। মৃতু সুমির পিতা আলিম হাওলাদার বলেন, আমরা খবর পেয়ে হাসপাতসলে গিয়া সুমির লাশ দেখতে পাই।পাশে পাসপ কাউকে পাওয়া যায়নি।শাশুড়ী ছালেহা বেগম সহ সকলে মিলে  সুমির ১৬ মাসেরএকটি বাচ্চা তাকে নিয়ে সকলে লাশ ফেলে পালিশে যায়।আমার মেয়ের শরিলে বিভিন্ন জায়গায় আঘাতের দাগ ও ফুলা দেখা যায়। সহপাঠী মিম আক্তার, জোসনা আক্তারবও

উম্মে লামিয়া বলেন, নিহত সুমি আক্তার মীমের ভাল্লুকসী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিলো।  সে আমাদের সহপাঠী ছিলো তাই তার হত্যা কারীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে স্কুলের সামনে মানববন্ধন করেছি। এই খুনের সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার দাবি আমাদের। ডাসার থানার অফিচার্জ ইনচার্জ (ওসি) মো.সোলায়মান মাহামুদ সাংবাদিকদের জানান সুমি আক্তার মীম এর বাবা বাদী হয়ে হত্যা মামলা দিয়েছেন।আসামিদের গ্রেফতার পক্রিয়া চলমান রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে