পিরোজপুরের জিয়ানগর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী নির্ধারিত সময়ের পর ট্রাক থেকে মালামাল আনলোড করায় একটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা এবং দোকানের মালামাল সড়কের ওপর রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় অপর এক দোকানদারকে ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে উপজেলা এ্যাসিল্যান্ড অফিসের পেশকার মো. জাহিদুল ইসলামসহ উপজেলা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।