সাতলা শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ২৭ জুলাই, ২০২৬, ০৪:০৩ পিএম | প্রকাশ: ২৭ জুলাই, ২০২৬, ০৪:০৩ পিএম
সাতলা শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

বরিশালের উজিরপুর উপজেলার বিখ্যাত সাতলা শাপলা বিলের মুড়িবাড়ি নামক এলাকায় ঘুরতে গিয়ে পানিতে ডুবে এক পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত রাকিবুল ইসলাম (২৫) পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার মাদ্রা ঝালকাঠি গ্রামের মো. আব্দুল হালিমের ছেলে। ভ্রমণে গিয়ে এ ধরনের আকস্মিক দুর্ঘটনায় একটি তরুণ প্রাণের মৃত্যুতে এলাকায় ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা জানিয়েছেন-জলাশয়, বিল বা নদী কেন্দ্রীক পর্যটনস্থলে ভ্রমণের সময় সবার সর্বোচ্চ সতর্ক থাকা জরুরি।  বিশেষ করে সাঁতার না জানা, গভীর পানিতে নামা বা নিরাপত্তা নির্দেশনা উপেক্ষা করা থেকে বিরত থাকা উচিত।

আপনার জেলার সংবাদ পড়তে