দৌলতপুর সীমান্তের চড়ুই কুড়িতে ছেলের হাতে পিতার খুন

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২৭ জুলাই, ২০২৬, ০৪:১৩ পিএম
দৌলতপুর সীমান্তের চড়ুই কুড়িতে ছেলের হাতে পিতার খুন

কুষ্টিয়ার  দৌলতপুর সীমান্তবর্তী রামকৃষ্ণপুরের চড়ুই কুড়িগ্রামে মহিষ বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে বাগ বিতণ্ডার একপর্যায়ে ছেলের টর্চ লাইটের আঘাতে বানেজ উদ্দিন (৫৭) নামে এক গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে রোববার রাতে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ুইকুড়ি গ্রামের গ্রাম পুলিশ  বানেজ উদ্দিনের পুত্র রাজিব (৩০) তার পিতার কাছে একটি মহিষ বিক্রির টাকা দাবি করে পিতা পুত্রের মধ্যে বাক বিতন্ডার একপর্যায়ে ছেলের হাতে থাকা স্টিলের টর্চ লাইট দিয়ে তার পিতার মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে এ সময় এলাকাবাসী তাকে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সের নেয়ার পথে মহিষকুন্ডি বাজারের নিকটে তার মৃত্যু ঘটে। 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়। পুলিশ জানায় সোমবার সকালে নিহত বানেজ উদ্দিনের লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে  পাঠানো হয়। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে