দৌলতপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের এমপি বাচ্চুর চেক বিতরণ

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২৭ জুলাই, ২০২৬, ০৭:০৪ পিএম
দৌলতপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের এমপি বাচ্চুর চেক বিতরণ

কুষ্টিয়া দৌলতপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে  সোমবার দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৬ টি পরিবারের মাঝে দেড় বান্ডিল করে ঢেউটিন ও আর্থিক অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি থেকে বিতরণ করেন ৭৫ কুষ্টিয়া ১ দৌলতপুর থেকে নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য আলহাজ্ব রেজা ভাইয়ের বাচ্চু মোল্লা। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  অনিন্দ গুহের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির সেক্রেটারি আলহাজ্ব বিল্লাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস, বিএনপি নেতা মোঃ হারুন আর রশিদ (হারুন,)সাবেক চেয়ারম্যান জহুরুল করিম বিশ্বাস, দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি, মোঃসাইফুল ইসলসম (শাহীন), মোঃমাহবুবুর রহমান।এ ছাড়াও  উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক ও অন্যান্য গণ্যমান্য  ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্য সংসদ সদস্য আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন বর্তমান সরকার প্রাকৃতিক দুর্যোগ সহ অন্যান্য পরিস্থিতি মোকাবেলায় বদ্ধ পরিকর।তিনি এলাকার সার্বিক উন্নয়নে তার যোগিতার কথা উল্লেখ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে