দাকোপে কৃষকদের সঙ্গে বিভিন্ন আর্থিক ও সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানের সংযোগ স্থাপন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা কৃষক হল রুমে কৈইকা কনসার্ণ ওয়ার্ল্ড ওয়াইডের অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা “জাগ্রত যুব সংঘ” (জেজেএস) এর বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
জাগ্রত যুব সংঘের (জেজেএস) এর উপজেলা সমন্বয়কারী শোয়াইব উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রজিত কুমার রায়। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম ফেরদাউস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, দাকোপ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, পল্লী উন্নয়ন সঞ্চয় ব্যাংকের ম্যানেজার প্রভাষ চন্দ্র মন্ডল, অত্র উপজেলা সদরের পূবালী ব্যাংক লিঃ এর ব্যবস্থাপক এমডি রবিউল ইসলাম, কৃষি ব্যাংক ব্যবস্থাপক উত্তম কুমার পাল, রুপালী ব্যাংক ব্যবস্থাপক সুমন রায়, অগ্রণী ব্যাংক লিঃ এর ব্যবস্থাপক জি এম শরিফুল ইসলাম, জেজেএসএর মাঠ সংগঠক যথাক্রমে সত্যরঞ্জন বিশ্বাস, রতন কুমার দাস, তাসলিমা খানম, আব্দুর রবসহ উপকারভোগী কৃষক-কৃষানীরা বক্তৃতা করেন। অনুষ্ঠানে বক্তারা কৃষক বাঁচাতে এবং কৃষি খাতের সকল সমস্যা দুরকরণীতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।