যশোরের চৌগাছায় জামায়াতের কর্মি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার জগদীশপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে স্বপর্রাজপুর দাখিল মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি ড. মাহবুবুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ। বক্তৃতা করেন নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম, সহকারী সেক্রেটারী সাংবাদিক রহিদুল ইসলাম খান, মাওলানা আব্দুর রহমান, মাওলানা রওশন জামিল,মাওলানা আম্মাদুল ইসলাম, মাওলানা আবুল হাসেম প্রমুখ। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, আগামী ইউনিয়ন নির্বাচনে জামায়াত সকল ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বর পদে নির্বাচন অংশগ্রহণ করবে।