শরণখোলায় পিএফজির ত্রৈমাসিক সভা

শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান

এফএনএস (সাবেরা ঝর্ণা; শরণখোলা, বাগেরহাট) : | প্রকাশ: ২৭ জুলাই, ২০২৬, ০৪:৩৭ পিএম
শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান

'সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি' - এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) এফসিডিওর অর্থায়নে ও দি হাঙ্গার প্রজেক্টের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মো. আনোয়ার হোসেন পঞ্চায়েত। পিএফজির পিস অ্যাম্বাসেডর ও সাংবাদিক সাবেরা ঝর্ণার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শরণখোলা শাখার সাধারণ সম্পাদক মো. মোস্তফা আমিন, জামায়াত নেতা মাওলানা ওবাদুল হক সেলিম, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের শরণখোলা প্রতিনিধি শেখ মোহাম্মদ আলী, দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর এসএম রাজু জবেদ এবং ফিল্ড কো-অর্ডিনেটর মো. রেজবিউল কবির।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ উদ্যোগ বাস্তবায়নে পরিবেশের ভারসাম্য রক্ষায় পিএফজির উদ্যোগে শরণখোলায় ফলদ ও বনজ বৃক্ষ রোপণ করা হবে। তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের সঙ্গে নিয়ে মাদক কারবারি ও মাদকাসক্তদের প্রতিহত করতে হবে। শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

আপনার জেলার সংবাদ পড়তে