ছেলে হারা সাংবাদিকের পাশে বিএনপি নেতা জাকির শরীফ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ২৮ জুলাই, ২০২৬, ১১:২৬ এএম | প্রকাশ: ২৮ জুলাই, ২০২৬, ১১:২৬ এএম
ছেলে হারা সাংবাদিকের পাশে বিএনপি নেতা জাকির শরীফ

মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত সৈয়দ নেয়ামুল হকের বাবা সাংবাদিক সৈয়দ নকিবুল হকের পাশে দাঁড়িয়েছেন বরিশালের গৌরনদী পৌর বিএনপির আহবায়ক মো. জাকির হোসেন শরীফ।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)'র বরিশাল জেলা উত্তর শাখার সদস্য ও গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাংবাদিক সৈয়দ নকিবুল হকের উত্তর বাউরগাতি গ্রামের বাড়িতে গিয়ে শোকার্ত পরিবারের সদস্যদের গভীর সমবেদনা ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফ।

জাকির হোসেন শরীফ বলেন, বাবার কাঁধে সন্তানের লাশ, এরচেয়ে আর বড় কোন বোঝা হতে পারেনা। একজন সন্তানের মৃত্যু পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। আমি মরহুম সৈয়দ এনামুল হকের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকাহত পরিবার যেন ধৈর্য ও সাহসের সাথে এই শোক কাটিয়ে উঠতে পারে সেজন্য মহান আল্লাহতায়ালার দরবারে প্রার্থনা করছি।

আপনার জেলার সংবাদ পড়তে