পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মো: কামরুল হাসান কে অবসরজনিত বিদায় সংবর্ধনা দিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সদস্যগণ। বৃহস্পতিবার (৩০জুলাই) বিকেলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা পরিবারের সদস্যরা উক্ত বিদায় সংবর্ধনার আয়োজন করেন। তোড়িয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং বারআউলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহীদুল জব্বার শাহীন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। বিদায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল কুদ্দুশ। অন্যান্যের মধ্যে স্মৃতিচারণ করে আরো বক্তব্য রাখেন তেঁতুলিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শওকত আলী, আটোয়ারী মাধ্যমিক দপ্তরের সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহেদুর রহমান, একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ তরিকুল ইসলাম, তোড়িয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আতাউর রহমান ও সহকারী শিক্ষক মোঃ জরিফ হোসেন চৌধুরী মনি প্রমূখ। আলোচনা শেষে সদ্য অবসরে যাওয়া শিক্ষা কর্মকর্তাকে সম্মামনা ক্রেস্ট ও উপহার তুলে দিয়ে অনুষ্ঠানের ইতি টানা হয়।