চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের হামলায় বিপুল কুমার মন্ডল (৬০) নামের এক ব্যাক্তি গুরুতর জখম হয়েছে। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তিনি পূজা উদযাপন পরিষদ সিমলা রোকনপুর ইউনিয়ন কমিটির সাধারন সম্পাদক। সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তিল্লা গ্রামে ওই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভূক্তভোগী অভিযুক্তদের নাম উল্লেখ করে থানাতে একটি এজাহার দায়ের করেছেন। থানায় লিখিত এজাহার ও ভূক্তভোগী উপজেলার তিল্লা গ্রামের বিপুল কুমার জানায়, দীর্ঘদিন ধরে একই গ্রামের কতিপয় সন্ত্রাসীরা তার নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে আসছিল। ওই টাকা না দেওয়াতে সন্ত্রাসীরা তাকে প্রায়ই নানাভাবে প্রান নাশের হুমকিও দিচ্ছিল। বিপুল কুমার বলেন, ঘটনার দিন সোমবার সকালে তিনি বাড়ী থেকে কিছু দুরে প্রদীপ সরকারের চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। এ সময়ে ওই সন্ত্রাসীরা দা ও লাঠিসোঠা নিয়ে অতর্কিতভাবে তার উপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে রক্তাত্ব জখম করে। এ সময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্বার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে দুপুরে ভূক্তভোগী কালীগঞ্জ থানাতে একটি এজাহার দায়ের করেন।
কালীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক প্রশান্ত খা ওই সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বলেন, অন্যায় ভাবে নিরিহ বিপুল কুমারকে মারপিট জখম করা হয়েছে। তিনি দ্রুতই সন্ত্রাসীদের আটকের দাবী জানান। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার্স ইনচাজ (ওসি) জেল্লাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহনে পুলিশি অভিযান চালানো হবে।