আশাশুনি থানা পুলিশ পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৪ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের সোমবার (৮ জুন) আদালতে সোপর্দ্ধ করা হয়েছে। এএসআই অমিত হাসান অভিযান চালিয়ে সিআর-১২৮১/২৩ নং মামলার আসামী গোয়ালডাঙ্গা গ্রামের শাহিনুর রহমানের স্ত্রী লিপি খাতুনকে গ্রেফতার করেন। এসআই আব্দুর রউপ অভিযান চালিয়ে আশাশুনি থানা মামলা নং ১২(০৫)০৬ এর আসামী দাদপুর গ্রামের মৃত মাহাতাব বিশ্বাসের ছেলে ফারুককে এবং বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সেকেন্দার আলী পাইক পৃথক অভিযানে মামলা নং ১২(০৫)২৬ এর আসামী মহাজনপুর গ্রামের আজিজুল ঢালীর ছেলে নোলায়মান ও আশরাফ শেখের ছেলে রায়হানকে গ্রেফতার করেন।