শ্রীবরদীতে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) :
| আপডেট: ২৫ জুন, ২০২৬, ০৩:৪৬ পিএম | প্রকাশ: ২৫ জুন, ২০২৬, ০৩:৪৬ পিএম
শ্রীবরদীতে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন

ভিটামিন 'এ' খাওয়ান শিশুমৃত্যুর ঝুঁকি কমান এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন-২০২৬ অবহতিকরণ ও পরিকল্পানা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫জুন) সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২৬ অবহতিকরণ ও পরিকল্পানা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মাদ মফিদুল ইসলাম। শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি-ইপিআই ইনচার্জ মোনতাসির আহমেদ লিয়াজের  সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, প্রেস ক্লাব শ্রীবরদীর সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ ও শ্রীবরদী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা.সামান্তা ফেরদৌস। অনুষ্ঠানে সেশন পরিচালনা করেন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার  ডা.অমিও জ্যোতি সাইফুল্লাহ।

আপনার জেলার সংবাদ পড়তে