এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী

সেনবাগে জাতীয় পার্টির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) :
| আপডেট: ১৪ জুলাই, ২০২৬, ০৮:০৯ পিএম | প্রকাশ: ১৪ জুলাই, ২০২৬, ০৮:০৯ পিএম
সেনবাগে জাতীয় পার্টির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসাইন মুহাম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর সেনবাগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বাদ আসর সেনবাগ উপজেলা ও পৌর জাতীয় পার্টির উদ্যোগে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুম হুসাইন মুহাম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক এম. বেলাল উদ্দিন, সদস্য সচিব হাজী সেলিম মাস্টার, আহ্বায়ক কমিটির সদস্য মো. বাহার উল্লাহ বাহার, সেনবাগ পৌর জাতীয় পার্টির সদস্য মো. এয়াকুব, মো. নিজাম উদ্দিন, মো. শাহজাহান, মো. শহীদ উল্ল্যা বাচ্চু, মো. সেলিমসহ উপজেলা ও পৌর জাতীয় পার্টির নেতাকর্মীরা।

এসময় বক্তারা বলেন, সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ দেশের উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর কর্মময় জীবন ও দেশের প্রতি অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে