সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা আনন্দঘন পরিবেশে উদযাপন এবং বর্ণাঢ্য শোভাযাত্রা ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করতে চাঁদপুর- ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা প্রশাসক জনাব আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, চাঁদপুরের পৌর প্রশাসক জনাব এরশাদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার জনাব নাদিরা নূর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জমিউল হিকমা, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব ফয়েজ আহমেদ সহ পুলিশ বাহিনী, চাঁদপুর প্রেসক্লাব সহ সকল সাংবাদিকবৃন্দ, জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সম্প্রীতির শহর চাঁদপুরের সর্বস্তরের জনগণ সদয় সহযোগিতা করেছেন।
রথ উৎসবের শোভাযাত্রা শহর প্রদক্ষিণকালে যানজটের কারণে শহরবাসীকে কিছুটা সময়ের জন্য অস্বস্তিতে পড়তে হয়েছে বলে পূজা পরিষদ সবিনয়ে দুঃখ প্রকাশ করছে। মাননীয় সংসদ সদস্য জনাব শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুরের ৩ টি রথের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে পায়ে হেঁটে পুরো শহরের সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। জনাব শেখ ফরিদ আহমেদ মানিক এমপি, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সকলকে সদয় সহযোগিতার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ।