চাঁদপুর সদর ১০ নং লক্ষ্ণীপুর ইউনিয়ন বিএনপি'র কার্যালয়ে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর,লক্ষ্ণীপুর ইউনিয়ন বিএনপির সমন্বয়ক বাবু পাটওয়ারী। এছাড়াও ১০ নং লক্ষ্ণীপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল ও মহিলা দলের সর্বস্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সভায় দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান নেতৃবৃন্দ।