চাটমোহরে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদককারবারী আটক

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৭ জুলাই, ২০২৬, ০৪:৩৩ পিএম
চাটমোহরে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদককারবারী আটক

চাটমোহর থানা পুলিশ ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ দুই মাদক কারবারীকে আটক করেছে। গত রবিবার সন্ধ্যায়  মাদকবিরোধী নিয়মিত অভিযানে এই দুই মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদরা গ্রামের আঃ গফুরের ছেলে রবিউল ইসলাম বিপ্লব (৪৫) ও পের সদরের মধ্য শালিখা গ্রামের আবু তাহের শোভনের ছেলে আজিজুল হক শিহাব (২১)। বিপ্লবের কাছ থেকে ১২ পিস ইয়াবা ও শিহাবের কাছ থেকে ২ গ্রাম হেরোইন জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে চাটমোহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান,উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে