মুক্তাগাছায় এনসিপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

এফএনএস (মোঃ ফেরদৌস; মুক্তাগাছা, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৯ জুলাই, ২০২৬, ০৬:৫১ পিএম
মুক্তাগাছায় এনসিপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ দলটির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মুক্তাগাছায় বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মুক্তাগাছা পৌর চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে নাপিত খোলা মোড় হয়ে মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন এনসিপির মুক্তাগাছা উপজেলার আহ্বায়ক লিয়াকত হোসেন সরকার, সদস্য সচিব শেখ তুহিন সহ অন্যান্য নেতারা। এ সময় প্রতিবাদকারীরা প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ করে। বক্তারা হবিগঞ্জে হামলার জন্য বিএনপি, যুবদলের নেতাকর্মীদের দায়ী করেন। তারা বলেন, ছাত্রদের রক্তের উপর দাড়িয়ে সরকার গঠন করা হয়েছে। জুলাইয়ের নায়কদের দমন করতে যে হামলা চারানো হয়েছে। এর মাধ্যমে দিয়ে সরকার কি বুঝাতে চায়? এ সময় বক্তারা হামলার সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করার আহ্বান জানান না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

আপনার জেলার সংবাদ পড়তে