সেনবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ২৩ জুলাই, ২০২৬, ১১:৫৭ পিএম
সেনবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

নোয়াখালীর সেনবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় মোঃ আল আমিন নামে (৩০) এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে সেনবাগ-সোনাইমুড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমিন উপজেলার ১ নম্বর ছাতারপাইয়া ইউনিয়নের ছাতারপাইয়া পশ্চিম-দক্ষিণপাড়া গ্রামের রশিদ ব্যাপারী বাড়ির আব্বাস ক্বারির সেজ ছেলে এবং স্থানীয় চিকিৎসক ডা. মমিনের ছোট ভাই। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল যোগে সোনাইমুড়ী থেকে ছাতারপাইয়া নিজ গ্রামে আসার পথে  মোটরসাইকেলে  দুর্ঘটনার শিকার হয়ে আল আমিন গুরুত্বর আহত হন । এসময় উপস্থিত স্থানীয় লোকজন আল আমিনকে গুরুতর আহত অবস্থায়  উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয একটি হাসপাতালে নিয়ে গেলে কতব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে যোগাযোগ করা হলে সেনবাগ থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ জানায়, তারা ঘটনাটি সম্পর্কে এখনো অবগত নন বলে জানান। দুর্ঘটনার খবরে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে