সেনবাগে কিলোমিটার সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ২৪ জুলাই, ২০২৬, ০১:৩৩ পিএম
সেনবাগে কিলোমিটার সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীর সেনবাগে জয়নুল আবদিন ফারুক (জাফ) ফাউন্ডেশনের উদ্যোগে এক কিলোমিটার সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের এমপি রোডে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। এর আগে ইয়ারপুরস্থ হাফেজা খাতুন ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গণে জাফ ফাউন্ডেশনের সদস্য সচিব আবুল বাহারের সভাপতিত্বে ও মহিন উদ্দিন মহিনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী এবং নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সম্পাদক আবদুল­াহ আল মামুন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার, ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, কেশারপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক সুমন, অর্জুনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপন, কাদরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন, মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী, বিএনপি নেতা অ্যাডভোকেট বেলায়েত হোসেন, নুরনবী বাচ্চু, আবু ইউসুফ মজুমদার, হোসেন শহীদ সরওয়ার্দী, খোরশেদ আলম, জহিরুল ইসলাম জহির, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সুলতান সালাউদ্দিন লিটন, পৌর যুবদলের আহ্বায়ক মোকাররম হোসেন, সদস্য সচিব এমরান হোসেন স্বপন, পৌর শ্রমিকদলের আহ্বায়ক মহিন উদ্দিন, কাবিলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ইসমাইল, সাধারণ সম্পাদক সামছুল হক সামু, উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ জাফ ফাউন্ডেশনের সদস্য এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে জাফ ফাউন্ডেশন সেনবাগে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। পর্যায়ক্রমে সেনবাগ উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ১০টি করে গাছের চারা বিতরণ করা হবে।

তিনি বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দল-মত নির্বিশেষে প্রত্যেক নাগরিকের অন্তত একটি করে গাছ লাগানো উচিত। গাছ লাগানো শুধু পরিবেশ রক্ষাই নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ারও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জয়নুল আবদিন ফারুক আরও জানান, জাফ ফাউন্ডেশনের পক্ষ থেকে বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ, বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল স্থাপন এবং আধুনিক স্যানিটারি ল্যাট্রিন নির্মাণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

তিনি উলে­খ করেন, এর আগে সেনবাগ উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং পার্শ্ববর্তী সোনাইমুড়ী উপজেলার তিনটি ইউনিয়নে প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে দুস্থ পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। কর্মসূচিটি সফল হওয়ায় ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম আরও সমপ্রসারণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে