নাসিরনগরে জাল নোটসহ যুবক আটক,পুলিশে সোপর্দ

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ২৪ জুলাই, ২০২৬, ০৪:২৬ পিএম
নাসিরনগরে জাল নোটসহ যুবক  আটক,পুলিশে সোপর্দ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১২ হাজার টাকার জাল নোটসহ যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার সন্ধ্যায় দিকে ধরমন্ডল বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা উপজেলার ধরমন্ডল বাজারের কলাপট্টির মোঃ ফেরদৌস মিয়ার কাছ থেকে এক ব্যক্তি  কলা কিনে ১ হাজার টাকার ১টি নোট দেন। দোকানদার মোঃ ফেরদৌস মিয়া নোটটি হাতে নিয়ে জাল সন্দেহ হলে বিষয়টি আশেপাশের লোকজনকে জানান। স্থানীয়রা এসে ওই যুবককে আটক করে। সংবাদ পেয়ে এসআই মাহবুব আলম সরকার  সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গেলে আটককৃত ব্যক্তি মোঃ লিটন মিয়াকে (৩৮) স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করেন। এ সময় তার কাছ থেকে ১২টি ১০০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত যুবক সরাইল উপজেলার পাক-শিমুল ইউনিয়নের কালি-শিমুল গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

নাসিরনগর থানার সাব- ইন্সপেক্টর সোহেল সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তির কাছ থেকে সিরিয়ালের ১২(বার) টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এব্যাপারে আসামির বিরুদ্ধে নাসিরনগর থানায় এজাহার দায়ের করা হয়েছে। মামলা নং-১৭

আপনার জেলার সংবাদ পড়তে