কলমাকান্দায় ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে চরম দুর্ভোগ

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ২৭ জুলাই, ২০২৬, ০১:৪২ পিএম
কলমাকান্দায় ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে চরম দুর্ভোগ

তীব্র গরমে নেত্রকোনার কলমাকান্দায় ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে দুর্ভোগ অসহনীয় তাপদাহের মধ্যে ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে পড়েছেন কলমাকান্দা উপজেলার বাসিন্দারা।  চাহিদার তুলনায় বিদ্যুৎতের ঘাটতি, অপর্যাপ্ত সরবরাহ ও ক্রটিপর্ণ সঞ্চালন ব্যবস্থার কারণে দিনে-রাতে দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকতে হচ্ছে গ্রাহকদের। এতে পোহাতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, নারী-শিশু ও নানা শ্রেনী পেশার বয়স্ক মানুষ।  বিদ্যুৎ বিভ্রাট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক গ্রাহকেরা। মুলত গরম বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে বিদ্যুৎতের চাহিদা ও লোডশেডিং। এর মধ্যে নতুন করে ভোগান্তি বাড়িয়েছে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি। 

জানা গেছে, গত জুন মাসে কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নে ৫টি নাজিরপুর ইউনিয়নে ১টি ও লেঙ্গুড়া ইউনিয়নের ১টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়ে গেছে।  এ ব্যাপারে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির কলমাকান্দা জোনাল অফিসের ডিজিএম মোঃ মোজাম্মেল হক জানান, কলমাকান্দা জোনাল অফিসের আওতায় মোট ৭৩ হাজার বিদ্যুৎ গ্রাহক হয়েছে। এই বিদ্যুৎ গ্রাহকদের জন্য প্রতিদিন প্রয়োজন ১৬ মেগাওয়াট বিদ্যুৎ। কিন্তু আমরা প্রতিদিন পাই ৩ থেকে সারে ৬ মেগাওয়াট বিদ্যুৎ। চাহিদার তুলনায় আমাদের প্রাপ্তি খুবিই কম। যার ফলে প্রতিদিন ঘনঘন লোডশেডিং হচ্ছে। আমরা আপ্রাণ চেষ্টা করেও বিদ্যুৎ গ্রাহকদের চাহিদা পুরণ করতে পারছিনা।

আপনার জেলার সংবাদ পড়তে