অক্সফোর্ড একাডেমির আয়োজনে

গফরগাঁওয়ে চারদিন ব্যাপি ফলদ ও বৃক্ষ মেলা

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৭ জুলাই, ২০২৬, ০৬:৪৩ পিএম
গফরগাঁওয়ে চারদিন ব্যাপি ফলদ ও বৃক্ষ মেলা

ময়মনসিংহের গফরগাঁওয়ে ৪দিন ব্যাপি বর্ণাঢ্য ফলদ ও বৃক্ষ মেলা আয়োজন করে গফরগাঁও অক্সফোর্ড একাডেমি। জাঁকজমকপূর্ণ পরিবেশে একাডেমির নিজস্ব ক্যাপাসে গত শুক্রবার (২৪ জুলাই) থেকে শুরু হয়ে সোমবার (২৭ জুলাই) বিকাল পর্যন্ত এই ফলদ ও বৃক্ষ মেলা গফরগাঁওসহ আশপাশের এলাকায় ব্যাপক সারা ফেলেছে।

মেলায় বৃক্ষ, ফল, বিভিন্ন ধরনের খাবার, পিঠা, খেলনা, কসমেটিক, মাটির তৈজসপত্রসহ মোট ১৮ টি স্টল অংশ নেন। কমলমতি শিক্ষার্থীদের সহপাঠ কার্যক্রমের আওতায় এমন সুন্দর আনন্দঘন বৃক্ষ মেলা শিশু- কিশোরদের মেধা বিকাশে ভূমিকা রাখবে বলে সচেতন অভিভাবক মহল মনে করছেন। বৃক্ষ মেলায় রাজনৈতিক নেতৃবৃন্দ , সাংবাদিক, সমাজসচেতন অভিভাবক, সুধি সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে ছাত্র /ছাত্রী, শিক্ষক ও আয়োজকদের সুন্দর আয়োজনে ধন্যবাদ জানান। এই ধরনের শিক্ষণীয় আয়োজন থেকে ছাত্র/ ছাত্রীরা অনেক কিছু শিখতে ও জানতে পারবে বলে জানান তারা। গফরগাঁও অক্সফোর্ড একাডেমির অধ্যক্ষ মোঃ বাহারুল ইসলাম বলেন, প্রতি বছরের মতো এই বছরও আমাদের ক্যাম্পাসে চারদিন ব্যাপি ফলদ ও বৃক্ষ মেলা শেষ হয়েছে। মেলায় প্রতিদিন শিক্ষার্থী, অভিভাবকসহ ব্যাপাক লোকজনের সমাগম ঘটে। আগামীতেও এ ধরনের মেলায় অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে