ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচি

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) :
| আপডেট: ২৭ জুলাই, ২০২৬, ০৪:৪৯ পিএম | প্রকাশ: ২৭ জুলাই, ২০২৬, ০৪:৪৯ পিএম
ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচি

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি অংশ হিসেবে শেরপুরের ঝিনাইগাতীতে শতাধিক বৃক্ষরোপণ করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার শেরপুর-ঝিনাইগাতী সড়কের দুইপাশে বগাডুবি এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও মো. আল আমীন।

ঝিনাইগাতী উপজেলায় পরিচালিত বিভিন্ন বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করেন উপজেলা প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজীবুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থাগুলোর কর্মকর্তা, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ গ্রহণ করেন। এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের শতাধিক চারা রোপণ করা হয়।

এ সময় ইউএনও মো. আল আমীন বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান তিনি। এ ছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে